যে সকল খাতে ঋণ প্রদান করা হয়
সরকার কর্তৃক নিষিদ্ধ নয় এমন যে কোনো লাভজনক খাতে ঋণ প্রদান করা হয়।
মৎস্য সম্পদ
কার্প জাতীয়, পাংগাস, চিংড়ি, মনোসেক্স তেলাপিয়া, থাই কৈ, মিশ্র মৎস্য চাষ ও রেণু পোনা উৎপাদন।
প্রাণিসম্পদ
দুগ্ধ খামার, গরু মোটাতাজাকরণ, ছাগল/ভেড়া পালন, ব্রয়লার/লেয়ার মুরগির খামার, কোয়েল/টার্কির খামার।
শিল্প-কারখানা
মৎস্য/পোল্ট্রি হ্যাচারী, কৃষি যন্ত্রপাতি তৈরির কারখানা, প্রাণি/মৎস্য খাদ্য তৈরির কারখানা, রাইস মিল, বেকারী শিল্প, অয়েল মিল ইত্যাদি।
ক্ষুদ্র ও কুটির শিল্প
মৃৎ শিল্প, ব্লক-বাটিক প্রিন্টিং, তাঁত শিল্প, কাঠের/স্টীলের আসবাবপত্র, নকশীকাঁথা তৈরি, বাঁশ ও বেত শিল্প।
সেবা খাত
সেলুন/লন্ড্রি, বিউটি পার্লার, পাওয়ার টিলার, কম্পিউটার সেবা, ডায়াগনস্টিক সেন্টার, মোবাইল ফোন মেরামত, ইত্যাদি।
বাণিজ্যিক খাত
মুদি/মনিহারী ব্যবসা, ডিপার্টমেন্টাল স্টোর, কাপড়ের ব্যবসা, ঔষধ ব্যবসা, হার্ডওয়্যার ব্যবসা, হোটেল/রেস্টুরেন্ট।
নির্বাচিত প্রকল্পের জন্য ঋণের মেয়াদ ও পরিশোধসূচি
| প্রকল্পের ধরন | সর্বোচ্চ মেয়াদ | গ্রেস পিরিয়ড | পরিশোধসূচি |
|---|---|---|---|
| ব্রয়লার মুরগির খামার | ৩ বছর | ১০ দিন | ৪৫ দিন পর পর ২৪ কিস্তি |
| লেয়ার মুরগির খামার | ৩ বছর | ১৮০ দিন (৬ মাস) | ৩০টি মাসিক কিস্তি |
| দুগ্ধ খামার | ৫ বছর | ০১ মাস | ৫৯টি মাসিক কিস্তি |
| গরু মোটাতাজাকরণ | ২ বছর | ১১ মাস | ১১ মাস পর এককালীন |
| মুদি/ঔষধের দোকান | ৫ বছর | ০১ মাস | ৫৯টি মাসিক কিস্তি |
※ উপর্যুক্ত খাতের বাইরে প্রকল্পের ধরন অনুযায়ী ঋণের মেয়াদ, গ্রেস পিরিয়ড, পরিশোধসূচি যৌক্তিকভাবে নির্ধারণ করা হবে।