ঋণ প্রাপ্তির যোগ্যতা
কে এই ঋণ সুবিধা পাবেন? জেনে নিন যোগ্যতার সকল শর্তাবলী।
উদ্যোক্তার যোগ্যতা
- ✓ বাংলাদেশের নাগরিক হতে হবে।
- ✓ শাখার অধিক্ষেত্রের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- ✓ বেকার/অর্ধবেকার হতে হবে।
- ✓ বয়স সাধারণতঃ ১৮ থেকে ৫০ বছর। পুরাতন ঋণগ্রহীতার ক্ষেত্রে ৬৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য
- ✓ প্রকল্প/প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ/বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- ✗ কোনো ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান অথবা এনজিওর ঋণখেলাপি যোগ্য বিবেচিত হবেন না।
গ্যারান্টরের যোগ্যতা
- ✓ প্রকল্প এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- ✓ পিতা/মাতা/স্বামী/স্ত্রী অথবা তৃতীয় কোনো ব্যক্তি গ্যারান্টর হতে পারবেন।
- ✓ সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের স্থায়ী কর্মকর্তা/কর্মচারী গ্যারান্টর হতে পারবেন।
- ℹ একজন গ্যারান্টর সর্বোচ্চ ০২ (দুই) জন নিয়মিত ঋণগ্রহীতার গ্যারান্টর হতে পারবেন।
- ✗ কোনো ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান/এনজিওর ঋণখেলাপি যোগ্য বিবেচিত হবেন না।
প্রয়োজনীয় দলিলপত্র (সংক্ষিপ্ত তালিকা)
• উদ্যোক্তা ও গ্যারান্টরের ২ কপি সত্যায়িত ছবি
• জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনের সত্যায়িত ফটোকপি
• স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র (পর্চা/দলিল)
• নাগরিকত্ব সনদপত্র (ইউপি চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক)
• প্রকল্প/প্রতিষ্ঠানের আয়-ব্যয় বিবরণী
• প্রশিক্ষণ সার্টিফিকেট ও শিক্ষাগত যোগ্যতার সনদ
※ জামানত ও ঋণের পরিমাণ অনুযায়ী অতিরিক্ত দলিল প্রয়োজন হতে পারে।