মোবাইল অ্যাপ ডাউনলোড

কর্মসংস্থান ব্যাংকের অফিসিয়াল মোবাইল অ্যাপসমূহ

KB e-Connect

কর্মসংস্থান ব্যাংক

v1.0.3 ০৮/১১/২০২৬

এই সংস্করণে যা যোগ হয়েছে:

KB e-Connect কর্মসংস্থান ব্যাংকের অফিসিয়াল মোবাইল অ্যাপ। এই অ্যাপে ঋণগ্রহীতা, ঋণপ্রার্থী এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণ ঘরে বসেই ব্যাংকের বিভিন্ন সেবা নিতে পারবেন। ঋণপ্রার্থী ও ঋণগ্রহীতাদের জন্য মোবাইল থেকেই প্রাথমিক ও পূর্ণাঙ্গ ঋণ আবেদন করা যায়, প্রয়োজনীয় কাগজপত্রও আপলোড করা যায়। আবেদনের প্রতিটি ধাপের অগ্রগতি টাইমলাইনে দেখা যায়। "হিসাবসমূহ"-এ নিজের সঞ্চয়ী ও ঋণ হিসাবের তথ্য দেখা যায়। ঋণের চলমান অবস্থা দেখা যায়: বর্তমান স্থিতি, মোট পরিশোধ, বকেয়া এবং পরবর্তী কিস্তির তারিখ। কিস্তি ক্যালকুলেটর, শাখা অনুসন্ধান ও সাধারণ জিজ্ঞাসা। কর্মকর্তা-কর্মচারীদের জন্য সঞ্চয়, KBSDS, KBTDS ও ঋণ হিসাব স্বয়ংক্রিয়ভাবে দেখা যায়। ঋণ বিতরণ ও আদায়ের বিভাগ, অঞ্চল ও শাখাভিত্তিক রিপোর্ট দেখা যায়। সহকর্মীদের যোগাযোগ তথ্য ও রক্তের গ্রুপ। এই সংস্করণে নতুন শাখা ব্যবস্থাপক ও শাখার কর্মকর্তা-কর্মচারীগণ এখন "রিপোর্ট" মেনু ব্যবহার করতে পারবেন। ইনস্টল করার নিয়ম নিচের বোতাম থেকে APK ফাইলটি ডাউনলোড করুন। ফাইলটি খুলুন। ফোন অনুমতি চাইলে "এই উৎস থেকে অ্যাপ ইনস্টলের অনুমতি দিন" (Install unknown apps) চালু করুন। "ইনস্টল" চাপুন। আগের সংস্করণ থাকলে সেটি আপডেট হবে। আপনার তথ্য ও লগইন অপরিবর্তিত থাকবে। নিরাপত্তা: অ্যাপটি কেবল ব্যাংকের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন। ব্যাংক কখনো ফোন, SMS বা অন্য কোনো মাধ্যমে আপনার পাসওয়ার্ড বা OTP জানতে চায় না।
ডাউনলোড করুন (APK)

অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করার নিয়ম

  1. ১ উপরের "ডাউনলোড করুন" বাটনে ক্লিক করুন। APK ফাইলটি আপনার ফোনের Downloads ফোল্ডারে সেভ হবে।
  2. ২ ফোনের Settings (সেটিংস) → Security (নিরাপত্তা) অথবা Privacy (গোপনীয়তা) তে যান।
  3. ৩ "Install unknown apps" বা "অজানা উৎস থেকে ইনস্টল করুন" অপশনটি খুঁজুন এবং আপনার ব্রাউজার বা ফাইল ম্যানেজারের জন্য এটি চালু (Enable) করুন।
  4. ৪ ডাউনলোড করা APK ফাইলটি File Manager বা Downloads অ্যাপ থেকে খুলুন।
  5. ৫ "Install" বাটনে ট্যাপ করুন এবং ইনস্টলেশন সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করুন।
  6. ৬ ইনস্টল হয়ে গেলে "Open" বাটনে ট্যাপ করুন অথবা হোম স্ক্রিন থেকে অ্যাপটি চালু করুন।
⚠️ নিরাপত্তা নোট: এই APK ফাইলটি শুধুমাত্র কর্মসংস্থান ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট lms.kb.gov.bd থেকে ডাউনলোড করুন। অন্য কোনো উৎস থেকে ডাউনলোড করা নিরাপদ নয়।